সাধারণ লেবুর অসাধারণ দুই শরবত! জেনেনিন আপনিও

প্রাণজুড়ানো দুই রকম লেবুর শরবত। যা শরীরের সব ক্লান্তি দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সঙ্গে শরীর ও মনকে সতেজ রাখবে। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপি দুটি-

লেবু-পুদিনার শরবত

উপকরণ: পুদিনা পাতা এক কাপ, লেবুর রস দুই টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, বিট লবণ আধা চা চামচ, চিনি তিন টেবিল চামচ, জল পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে ব্লেন্ডারে পুদিনা পাতা ব্লেন্ড করে নিন। এবার জল , জিরা গুঁড়া, বিট লবণ, চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুদিনা ও লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে কয়েকটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার লেবু-পুদিনার শরবত।

লেবু-আদার শরবত

উপকরণ: আদার রস এক চা চামচ, লেবুর রস দুই টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, চিনি দুই টেবিল চামচ জল , এক গ্লাস।

প্রণালী: ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু লেবু-আদার শরবত।