ফ্লোরিডায় দানবীয় ঝড় ইয়ানের আঘাত, ঝড়ের কবলে প্রায় ১০ লক্ষ মানুষ

হারিকেন ইয়ানের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্রায় ১০ লাখ মানুষ।

তীব্র বাতাস, মুষলধারে বৃষ্টি এবং সমুদ্রের বিধ্বংসী ঢেউ নিয়ে স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হারিকেন ইয়ান সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কায়ো কোস্টা দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) ছিল ।

ঝড়ের তীব্রতার দিক থেকে পাঁচ মাত্রার হারিকেনের চেয়ে ইয়ানের গতিবেগ সামান্য কম। সবচেয়ে মারাত্মক পাঁচ মাত্রার হারিকেনের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ধরা হয় ১৫৭ মাইল।

রাজ্যের জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ইয়ানের আঘাতে ফ্লোরিডার ১০ লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ইউএস বর্ডার পেট্রোল জানিয়েছে, ঝড়ের কবলে পড়ে ২০ জন অভিবাসী নৌকা ডুবির পর নিখোঁজ রয়েছে।

‘দ্য ইউএস বর্ডার প্যাট্রোল’ বলছে, নৌকাডুবিতে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। এছাড়া চার কিউবান সাঁতরে ফ্লোরিডা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। আরো তিনজনকে উপকূলরক্ষীরা উদ্ধার করেছে।

‘দ্য ন্যশনাল হারিকেন সেন্টার’ (এনএইচকে) বলছে, ভয়ংকর বিপদজনক ঝড়টি স্থানীয় সময় বিকেল তিনটায় ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তায় আঘাত হানে। ঘন্টায় তখন এর বাতাসের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার। ঝড়ের কারণে উপকূলীয় ন্যাপলস শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। ফোর্ট মায়ার্স এর আশেপাশের এলাকাকে মনে হচ্ছে হ্রদ।

এদিকে ঝড়ের কারণে ফ্লোরিডার ২০ লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে।

ফ্লোরিডার গভর্ণর রন ডিসান্টিস সতর্ক করে বলেন, ফ্লোরিডাবাসীর খুব ভয়ঙ্কর দিনের অভিজ্ঞতা হতে যাচ্ছে। ঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে ফ্লোরিডার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। কর্তৃপক্ষ বেশ কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণ করে।

এদিকে টাম্পা ও অরল্যান্ডো সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় এবং জাহাজ কোম্পানীগুলো জাহাজ ছাড়তে হয় বিলম্ব না হয় বাতিল করছে।

উল্লেখ্য, ইয়ান কিউবায় তান্ডব চালিয়ে ফ্লোরিডায় এসে আঘাত হানে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আঘাত হানা শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান অন্যতম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *