বন্ধুত্ব করতে আসিনি, এসেছি সিনেমা করতে : জিৎ

তারকা জিৎ কি টালিগঞ্জে বন্ধুহীন? কাজ ছাড়া বাকি সব সম্পর্ক কি এড়িয়ে চলেন তিনি? এমন প্রশ্নের জবাবে বলেছেন, ইন্ডাস্ট্রিতে আমার আসার কারণ বন্ধুর সংখ্যা বাড়ানো নয়। সিনেমা বানাতে এসেছি। তাই করে যাব।

জনপ্রিয় তারকা জিৎ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

জিৎ জানান, তিনি মোটেই বন্ধুত্বের বিরোধী নন। যদি কাউকে নিজের বন্ধু মনে করেন বা কেউ যদি তার দিকে বন্ধুত্বের হাত বাড়ান, তিনি কখনো হাত সরিয়ে নেন না। চিরকাল সেই বন্ধুত্বকে লালন করেন।

বন্ধুত্বের প্রসঙ্গে কথা বলতে বলতেই জিৎ জানালেন, এখনো স্কুল-কলেজের বন্ধুদের সঙ্গে তার নিয়মিত দেখাসাক্ষাৎ হয়। আড্ডা দেন। তিনি বলেন, বন্ধুর অভাব নেই আমার জীবনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *