‘জিনিস নেওয়ার’ নামে ৭ তলায় ডেকে নিয়ে যায় অভিযুক্ত: তরুণী পালানোর চেষ্টা করলেও মেলেনি রেহাই—কারা এই গৌড়া?

বেঙ্গালুরুর একটি কলেজ ক্যাম্পাসে দিনের আলোয় এক সহকর্মীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক তরুণী। অভিযোগ, মাত্র ২০ মিনিট ধরে ওই তরুণীকে বাথরুমের ভেতরে আটকে রেখে তার উপর যৌন নিপীড়ন চালানো হয়। অভিযুক্ত ব্যক্তি তরুণীর ফোন কেড়ে নিয়েছিলেন, যাতে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
হনুমান্থানগর পুলিশ স্টেশনে দায়ের হওয়া ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) অনুসারে, নির্যাতিতা তরুণী দুপুরের খাবারের বিরতিতে কিছু জিনিসপত্র সংগ্রহ করার জন্য অভিযুক্ত গৌড়ার (Gowda) সঙ্গে দেখা করতে রাজি হন। গৌড়ার অনুরোধ মেনে তিনি কলেজ ভবনের সপ্তম তলায় পৌঁছান। কিন্তু সেখানে পৌঁছাতেই অভিযুক্ত জোর করে তাঁকে চুম্বন করার চেষ্টা করে বলে অভিযোগ।
তরুণী তৎক্ষণাৎ বাধা দিয়ে সেখান থেকে কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটি লিফটের ভেতরে ঢুকে পড়েন। তবে তাতেও নিস্তার মেলেনি। অভিযুক্ত গৌড়া লিফটে তাঁকে ধাওয়া করে ষষ্ঠ তলা পর্যন্ত অনুসরণ করেন। এরপর জোরপূর্বক তরুণীকে টেনে হিঁচড়ে লিফটের বাইরে থাকা পুরুষদের বাথরুমের মধ্যে নিয়ে যান এবং সেখানেই তাঁর ওপর নির্যাতন চালান বলে FIR-এ উল্লেখ করা হয়েছে।
FIR-এর বয়ান অনুযায়ী, অভিযুক্ত বাথরুমের দরজা বাইরে থেকে লক করে দেন। এই সময় তরুণীর ফোনটি কেড়ে নেন তিনি। অভিযোগ, ধর্ষণের সময় নির্যাতিতার এক বন্ধুর ফোন আসলেও গৌড়া তাঁকে সেই ফোন ধরতে দেননি। প্রায় ২০ মিনিট ধরে এই নৃশংসতা চলে বলে পুলিশি নথিতে জানানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।