পেনি স্টকের উপর ঝাপিয়ে পড়লেন বিনিয়োগকারীরা! Vivid Mercantile-এর রকেটের গতি, আর কতদূর যাবে শেয়ার?

রিয়েল এস্টেট সংস্থা Vivid Mercantile Limited বর্তমানে বিনিয়োগকারীদের নজরে রয়েছে। ১৩ অক্টোবর অর্থাৎ সোমবার এর শেয়ারে তীব্র উল্লম্ফন দেখা যায়। সংস্থাটির শেয়ার প্রায় ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে ৬.২৫ টাকা দামে পৌঁছে যায়। শেয়ারের এই ব্যাপক উত্থানের কারণ হলো কোম্পানির শক্তিশালী আর্থিক ফলাফল।
Vivid Mercantile-এর Q2 FY26-এর দুর্দান্ত ফল প্রকাশের পরই এর শেয়ার রকেটের মতো ছুটতে শুরু করে। ১০ টাকার কম দামের এই পেনি স্টকে বিনিয়োগকারীরা বিপুল পরিমাণে বাজি ধরেছেন। ফলস্বরূপ, সোমবার শেয়ারটি দারুণ লাফ দেয়। সকাল ১১:৪২টা পর্যন্ত কোম্পানির শেয়ার ৯ শতাংশ বৃদ্ধির সাথে ৬.০১ টাকায় লেনদেন করতে দেখা যায়।
৫৫ কোটি টাকার মার্কেট ক্যাপ-যুক্ত Vivid Mercantile-এর শেয়ার সোমবার দিনের সর্বোচ্চ ৬.২৫ টাকা ছুঁয়েছে, যা এর আগের বন্ধের দাম ৫.৫১ টাকা থেকে ১৩% বেশি। গত পাঁচ বছরে স্টকটি ৮১% রিটার্ন দিয়েছে। তবে, এর সর্বকালীন উচ্চ দাম ছিল ১০.৮২ টাকা, অর্থাৎ বর্তমানে এটি তার সর্বোচ্চ দাম থেকে ৪২.২৪% নীচে লেনদেন করছে।
Vivid Mercantile Q2 FY26-এ দারুণ পারফর্ম করেছে। কোম্পানির রেভিনিউ ১.৩৭ কোটি টাকায় পৌঁছেছে, যা Q2 FY25-এ ছিল মাত্র ০.৩৩ কোটি টাকা। অর্থাৎ, রেভিনিউতে ৩১৬% শতাংশের বিশাল বৃদ্ধি ঘটেছে। অন্যদিকে, কোম্পানির নিট মুনাফা ২৬৫% লাফিয়ে ৯১.২৪ লক্ষ টাকা হয়েছে, যা গত বছরের ২৫ লক্ষ টাকার তুলনায় অনেক বেশি। ইয়ার-অন-ইয়ার এই বৃদ্ধি কোম্পানির পুনরুদ্ধারের গল্পকে শক্তিশালী করছে।
১৯৯৪ সালে স্থাপিত Vivid Mercantile হল আহমেদাবাদ-ভিত্তিক একটি বহুমুখী সংস্থা। এর ব্যবসার এক-তৃতীয়াংশ আসে রিয়েল এস্টেট থেকে। বাকি দুই-তৃতীয়াংশ ট্রেডিং এবং প্রিন্টিং থেকে আয় হয়। কোম্পানিটি সাধারণ ব্যবসায়ী হিসাবে ডাল, পোশাক, এবং ধাতুও কেনা-বেচা করে।