ফিল্মি স্টাইলে আমির কন্যা ইরাকে বিয়ের প্রস্তাব দিলেন নূপুর, ভাইরাল ভিডিও

প্রেমের বিষয়টি অনেকদিন আগেই প্রকাশ্যে এনেছিলেন। এবার বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরাকে বিয়ের প্রস্তাব দিলেন তার প্রেমিক নূপুর শিখার।
সম্প্রতি নূপুরের একটি সাইক্লিং ইভেন্টে গিয়েছিলেন ইরা। সেখানেই সকলের সামনে হাঁটু মুড়ে তাকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। আর এই প্রস্তাবে সম্মতিও দিয়েছেন আমির কন্যা। এখানেই শেষ নয়, এরপর ইরার হাতে আংটি পরিয়ে দেন নূপুর।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন ইরা।

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরু হলে ইরা ও নূপুর শিখারের সম্পর্ক শুরু হয়। নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চাইছিলেন ইরা। সেই সূত্রেই নূপুরের সঙ্গে পরিচয়। এরপর তাদের ঘনিষ্ঠতা শুরু হয়। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়।

এর আগে সংগীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইরা। প্রায় দুই বছর প্রেম করার পর ২০১৯ সালের ডিসেম্বরে তাদের ব্রেকআপ হয়।

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমির খানের দুই সন্তান- জুনাইদ ও ইরা খান। মঞ্চ নাটক নির্দেশনার মাধ্যমে শোবিজে পা রাখেন ইরা। ট্যাটু আঁকাতেও পারদর্শী তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *