উদিৎ নারায়ণের বিতর্কিত ভিডিওর পরই বড় সিদ্ধান্ত! ‘ইন্ডিয়ান আইডল’-এ কী ভূমিকা নিচ্ছেন এই কিংবদন্তী? জানুন আসল খবর…

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ তার নতুন মরসুম, অর্থাৎ ১৬তম সিজন নিয়ে ফের আলোচনায়। নতুন সিজনের ঘোষণার পর থেকেই দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সেই উত্তেজনা আরও এক ধাপ বাড়ালো নির্মাতারা। জানা যাচ্ছে, ‘ইন্ডিয়ান আইডল ১৬’-তে বিচারকের আসনে দেখা যেতে পারে বলিউডের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তী শিল্পী উদিৎ নারায়ণকে।
টাইমস্ নাও-এর খবর অনুযায়ী, উদিৎ নারায়ণকে চতুর্থ বিচারক হিসেবে যুক্ত করার পরিকল্পনা নিয়েছেন শোয়ের নির্মাতারা। ইতোমধ্যেই বিচারক প্যানেলে নাম ঘোষণা হয়েছে শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানির মতো তারকাদের। তাঁদের সঙ্গেই এবার যুক্ত হচ্ছেন উদিৎ। ‘৯০-এর দশকের সুর এবং স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
🔥 বিতর্ক সত্ত্বেও কেন প্রত্যাবর্তন?
তবে উদিৎ নারায়ণের আগমন নিয়ে বিতর্কও শুরু হয়েছে। গত বছর ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এ যখন তিনি অতিথি হিসেবে এসেছিলেন, তখনও সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। অনেকে অভিযোগ করেছিলেন, ব্যক্তিগত বিতর্কের জেরে উদিৎ নারায়ণের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, নির্মাতারা তাঁকে শো-তে এনে সেই ভাবমূর্তি ‘সাফ’ করার চেষ্টা করছেন।
সম্প্রতি উদিৎ নারায়ণের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে তাঁর মহিলা অনুরাগীদের চুম্বন করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তাঁকে আবার শোয়ের সেটে দেখা যাওয়ায় অনেকেই অবাক হয়েছেন।
জানা যাচ্ছে, সম্প্রতি অডিশন রাউন্ডের শুটিংয়ের সময় শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশার সঙ্গে উদিৎ নারায়ণকেও সেটে দেখা গিয়েছে। এটিই নিশ্চিত করছে যে, নতুন সিজনে তিনি বিচারকের দায়িত্ব সামলাতে প্রস্তুত।
📺 কবে থেকে শুরু হচ্ছে নতুন সিজন?
সঙ্গীতপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই শোয়ের নতুন সিজন আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে Sony TV-তে। পাশাপাশি এটি Sony LIV-এও স্ট্রিম করা হবে।
এবারের সিজনের মূল থিম রাখা হয়েছে ‘প্লেলিস্ট অফ মেমরিজ’ (Yaadon Ki Playlist)। গত সিজনে ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর খেতাব জিতেছিলেন মানশী ঘোষ। বরাবরের মতো এবারও নতুন সিজন দর্শকদের বিনোদনের বিপুল রসদ জোগাবে বলে আশা করছেন নির্মাতারা।