‘সরকার নয়, বিজেপিই পাশে আছে’! উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ-রাজনীতিতে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী!

উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে শিলিগুড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ শিলিগুড়ির মাটিগাড়া এলাকার চৈতন্যপুরের আঠারোখাই অঞ্চলে যান এবং দুর্গতদের সঙ্গে কথা বলেন।

ত্রাণ বিতরণ ও পরিস্থিতি পরিদর্শনের পর রাজ্য সরকারের ত্রাণ বন্টন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, বন্যা বিধ্বস্তদের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠায়নি। তাঁর দাবি, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ।

আঠারোখাই এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পর বিরোধী দলনেতা পর্যাপ্ত ত্রাণ এবং বাসস্থান নির্মাণ নিয়ে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে বিজেপি নিজেদের তরফে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এবং ঘর-বাড়ি মেরামতের ব্যবস্থা করবে।

শুভেন্দু অধিকারীর এই সফর ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তিনি সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও ত্রাণ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন।