Recipe: সকালের ব্রেকফাস্টে থাক চিজ অমলেট, শিখেনিন তৈরির রেসিপি

সকালের নাস্তায় ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিজ অমলেট। এটি খেতে সুস্বাদু এবং পুষ্টিকরও। সব বয়সীদের কাছেও এটি পছন্দের খাবার। বিশেষ করে শিশুরা খেতে বেশি পছন্দ করে। চলুন তবে জেনে নেওয়া যাক চিজ অমলেট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ডিম- ৩টি

ময়দা- ৪ টেবিল চামচ

বেকিং পাউডার- ১/২ চা চামচ

কোড়ানো চিজ- ১০০ গ্রাম

বাটা পেঁয়াজ- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

গোল মরিচ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ডিম ভেঙে হালকা ফেটিয়ে নিন। এরপর ময়দা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার বাকি সব উপকরণ ভালো করে মেশান। তেল গরম হলে তাতে মিশ্রণ ঢেলে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *