OMG! ‘ধন্যবাদ’ না জানানোয় ছুরি দিয়ে কুপিয়ে হত্যা, উত্তেজনা শপিং মলে, গ্রেফতার ১ জন

‘ধন্যবাদ’ জানানো নিয়ে ঝামেলা। সেই ঝামেলা থেকে হাতাহাতি। আর হাতাহাতি গড়াল খুনে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন অঙ্গরাজ্যের পার্ক স্লোপের ৪ নম্বর অ্যাভিনিউর একটি দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ৩৭ বছরের অভিযুক্ত ব্যক্তি ওই দোকানের বাইরে এসে দাঁড়ালে ভিতরে থাকা এক ব্যক্তি তার জন্য দোকানের দরজা খুলে দেন। কিন্তু দরজা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ বলেননি তিনি। আর এর ফলেই দ্বিতীয় ব্যক্তি বিরক্ত হন। তিনি বলেন, ‘‘আপনি আমাকে ধন্যবাদ কেন বলেননি? আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল।’’ এর জবাবে অভিযুক্ত বলেন, ‘‘আমি আপনাকে দরজা খুলতে বলিনি।’’

এই নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়া মুহূর্তে বদলে যায় হাতাহাতিতে। মারামারি করতে করতে তারা দোকানের বাইরে চলে আসেন। এর পরই অভিযুক্ত তার সাইকেল থেকে একটি ছুরি বার করে ওই যুবকের ঘাড়ে এবং পেটে এলোপাথাড়ি ভাবে চালাতে থাকেন।

এর পরই ওই ব্যক্তি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আততায়ীকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *