স্বাস্থ্যসাথী: কোন রোগের জন্য মিলবে কত টাকার প্যাকেজ? জেনেনিন এক ক্লিকেই

বাংলার মূল্যামন্ত্রী মমতা ব্যানার্জীর রাজ্যের সকল মানুষদের জন্য চালু করেন স্বাস্থ্সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। তবে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে জমে থাকে অনেক প্রশ্ন। অনেকেই জানেননা কোন রোগের জন্য কত টাকার প্যাকেজ দেয় রাজ্য সরকার। তাই আপনাদের জন্য রইলো সেই সরল প্রক্রিয়া –

প্রথমে আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে টাইপ করুন স্বাস্থসথির অফিসিয়াল পেজের নাম।
তারপর পেজের ডানদিকে ‘Latest Blog ‘ এরমধ্যে গিয়ে View All -এ গিয়ে ক্লিক করুন। এবার লেটেস্ট ব্লগের বা দিকে প্যাকেজ ডিটেইলস এ গিয়ে ক্লিক করুন।

নতুন পেজে গিয়ে Grade ও Procedure -এ রোগের ধরণ ও চিকিৎসাপদ্ধতি নির্বাচন করুন আর সেখানেই পাওয়া যাবে প্যাকেজ সম্পর্কে সমস্ত তথ্য।

কিছুদিন আগে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। হার্নিয়া সার্জারি, সাধারণ দাঁতের চিকিৎসা এবং নন-ইমার্জেন্সি সার্জারিগুলির মতো সুবিধা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালে করা যাবে না। শুধুমাত্র জটিল অসুখের সার্জারির ক্ষেত্রেই মিলবে পরিষেবা।

রাজ্যের স্বাস্থ্য বিভাগ একথা জানিয়েছে। হাইড্রোসিল সার্জারি, হার্নিয়া সার্জারি, ডেন্টাল স্কেলিং, ডেন্টাল ফিলিং, পাল্প ক্যাপিং, প্রস্থেসিস কসমেটিক ডেন্টাল চিকিৎসায় স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে না।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালের পরিকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, দ্বিতীয় একটি নির্দেশিকায় বলা হয়েছে, পেটে যে কোনো অস্ত্রোপচার করতে গিয়ে যদি চিকিৎসকরা এপেনডিক্স অস্ত্রোপচার করে দেন, তাহলে সেই টাকা পাওয়া যাবে না স্বাস্থ্যসাথী থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *