SPORTS: জন্মদিনে টস জিতলেন রোহিত, জয় পাবেন কি? নজরে ফ্যানেরা

আজ ৩৫তম জন্মদিন রোহিত শর্মার। আনন্দের এই দিনে টসভাগ্যও সহায় হলো মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের। ডিওয়াই পাতিল স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।

এবারের আইপিএলটা রীতিমতো দুঃস্বপ্নে কাটছে রোহিত শর্মার মুম্বাইয়ের। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তার দল। জন্মদিনে কি দুর্ভাগ্য কাটবে?

কাজটা অবশ্য সহজ হবে না। রাজস্থান আছে বেশ ভালো অবস্থানে। ৮ ম্যাচে ৬টিই জিতে পয়েন্ট তালিকায় দুই নম্বরে সঞ্জু স্যামসনের দল।

মুম্বাই একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক) ঈশান কিশান, টিম ডেভিড, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, কুমার কারতেকিয়া, ঋত্বিক শোকেন, জাসপ্রিত বুমরাহ, রিলে মেরেডিথ।

রাজস্থান একাদশ
জস বাটলার, দেবদূত পাডিক্কেল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক ও অধিনায়ক), সিমরন হেটমায়ার, ড্যারেল মিচেল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, ইয়ুজভেন্দ্র চাহাল, কুলদীপ সেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *