DA : হাইকোর্টে বিরাট ধাক্কা খেলো রাজ্য সরকার, বিপাকে রাজ্যসরকার

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ DA নিয়ে রাজ্যসরকারের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিলো। আগামী ২০ মে তারিখের মধ্যে সমস্ত বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশ সরকারকে দিলো আদালত। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায় বজায় রাখলো ডিভিশন বেঞ্চ।

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মামলায় জয় হলো। এখন দেখার রাজ্যসরকার আদালতের নির্দেশ মতো DA প্রদান করে, নাকি আবার সৃষ্টি হয় কোনো নতুন জটিলতার।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে DA নিয়ে লড়াই করে আসছে রাজ্যের সরকারি কর্মী সংগঠন গুলি। তারা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত বলে দাবি করে আদালতে মামলা করে। সেই মামলা দীর্ঘদিন ধরে শুনানি চলে আদালতে। সিঙ্গেল বেঞ্চের পর মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। আজ সেই মামলার ডিভিশন বেঞ্চ দিলো ত্তয়ার চূড়ান্ত রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *