ছোট থেকেই ছিল প্রতিভা, সহজেই চেনা মানুষের নকল করতে পারতেন রাজু

ভারতের জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহন করেন। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের এক প্রখ্যাত কবি। বাবা তার ছেলের নাম রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু ছোটবেলা থেকেই তাকে সুবাই ডাকতেন রাজু বলে।
খুব কমবয়োস থেকেই সহজেই চেনা মানুষদের কণ্ঠস্বর নকল করতে পারতেন রাজু। এমনকি যেকোনো উপায়েই তিনি কাউকে সহজেই হাসিয়ে দিতে পারতেন। রাজু ছোট থেকেই সেরা কমেডিয়ান হওয়ার স্বপ্ন দেখতেন। তার কৌতুক শিল্পের বেশ কদর ছিল কানপুর তথা গোটা ভারতে। সেই হাসির রাজা রাজু আজ ত্যাগ করলেন শেষ নিশ্বাস।
রাজুর আত্মীয় সেই সময়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রোজকার মতোই জিমে গিয়েছিলেন তিনি। রোজ যেমন ট্রেমমিলে দৌড়োতেন, এদিনও তেমনই। এদিন তিনি ট্রেডমিলে দৌড়োতে গিয়ে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছিল। এর পরে কখনো পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি তার।
নিজস্ব ঢঙে কৌতুক পরিবেশন করার কারণে রাজু শ্রীবাস্তব জনপ্রিয় হয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে। টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে তার যাত্রা শুরু। অভিনয় করেছেন বেশি কিছু সিনেমা এবং ছোটপর্দার অনুষ্ঠানেও। ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।
এ সবের বাইরেও রাজু ছিলেন উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান।
রাজুর হার্ট অ্যাটাকের ঘটনায় বিহ্বল হয়ে পড়েছিল গোটা বিনোদন জগত। ছোট পর্দার বহু শিল্পী এবং রাজুর ঘনিষ্ঠরা শিল্পীর আরোগ্যের জন্য প্রার্থনাও করেছিলেন। কিন্তু কোনও কিছুই শেষ পর্যন্ত কাজে লাগল না। ৫৮ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি।