লজ্জাজনক! দেড় লাখ টাকা যৌতুক না পেয়ে, আত্মীয়দের দিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্ত্রীর বাপের বাড়ি থেকে দেড় লাখ টাকা যৌতুক না পেয়ে বেজায় চটেছেন এক ব্যক্তি। সেই টাকা পাওয়ার আশায় আত্মীয়দের দিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করিয়েছেন পাষণ্ড স্বামী। এমনকি অসভ্যতার ভিডিও করে রেখেছেন।

যৌতুকের টাকা না পেলে সেই ভিডিও পর্ন সাইটে আপলোড করারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ভরতপুরে। স্বামী এবং তার দুই আত্মীয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই নারী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, যৌতুকের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে হেনস্তা করতেন। তার বাপের বাড়ির লোকেরা সেই টাকা না দিতে পারায় স্বামী দুই আত্মীয়কে দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করিয়েছে।

সেই ঘটনার ভিডিও করা হয়। তার স্বামী হুমকি দিয়েছেন, যদি পণের টাকা না পান, তাহলে ওই ভিডিও পর্ন সাইট এবং ইউটিউবে আপলোড করবেন। এমনকি এই ভিডিও তার বাপের বাড়ির লোকদের দেখিয়ে টাকা আদায় করবেন বলেও হুমকি দিয়েছেন।

নির্যাতিতার আরো অভিযোগ, ভিডিওটি ইতোমধ্যেই ইউটিউবে আপলোড করেছেন তার স্বামী।

পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা। ২০১৯ সালে হরিয়ানায় বিয়ে হয় ওই দম্পতির। তার পর থেকেই যৌতুকের জন্য ওই নারীর ওপর নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝে তিনি বাপের বাড়ি চলে যান।

কিন্তু তার স্বামী নানা রকম প্রলোভন দেখিয়ে আবারও তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। তারপর দুই আত্মীয়কে বাড়িতে ডেকে তার সঙ্গে চরম অসভ্যতা করানো হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *