Recipe: ভাতের সাথে মেখে খান রুই মাছের দোপেঁয়াজা, শিখেনিন তৈরির পদ্ধতি

সাধারণ স্বাদের রুই মাছ দিয়ে তৈরি করা যায় অসাধারণ সব পদ। বাড়িতে হঠাৎ অতিথি এলে ঝটপট রাঁধতে পারেন রুই মাছের দোপেঁয়াজা। এটি ভাত, খিচুড়ি, পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। বাড়িতে থাকা অল্প কিছু মসলায় দ্রুতই রান্না করতে পারবেন রুই মাছের দোপেঁয়াজা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

রুই মাছ- ১ কেজি

বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি- ৩টি

রসুন বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা- ২ টেবিল চামচ

মরিচ বাটা- ১ টেবিল চামচ

ধনিয়া বাটা- ১ টেবিল চামচ

হলুদ বাটা- আধ চা চামচ

গরম মসলা বাটা- পরিমাণমতো

বাদাম কুচি করে কাটা এবং বাটা- ৪০ গ্রাম

গোলমরিচ- আধ টেবিল চামচ

লেবুর রস- ২টি লেবুর

ধনিয়াপাতা কুচি- পরিমাণমতো

লবণ, জল ও তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এরপ হলুদ গুঁড়া এবং লেবুর রস দিয়ে মাছ ভেজে তুলে নিন। এবার কড়াইতে তেল দিয়ে তাতে হলুদ, ধনিয়াপাতা কুচি, গরম মসলা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা আধা কাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে ৫-৭ মিনিট। এবার এই ঝোলে মাছ ছেড়ে নিয়ে মৃদু আঁচে রাখতে হবে ১০-১২ মিনিট। তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *