জম্মু-কাশ্মীরে রাজ্যসভার ৪ আসনে নির্বাচনের দিন ঘোষণা! ভোট ও ফল প্রকাশ কবে?

জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের রাজ্যসভার আসনগুলিতে দ্বিবার্ষিক নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জম্মু ও কাশ্মীরে চারটি আসনে এবং পাঞ্জাবে একটি আসনে ভোট নেওয়া হবে।

জম্মু-কাশ্মীর:

জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। ওই দিনই ভোট গণনা করা হবে। এই আসনগুলি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে শূন্য রয়েছে। নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৬ অক্টোবর।

পাঞ্জাব:

একই সঙ্গে, পাঞ্জাবের রাজ্যসভার একটি আসনেও ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে কমিশন। এই আসনটি চলতি বছরের জুলাই মাসে সঞ্জীব আরোরার পদত্যাগের কারণে শূন্য হয়েছিল। পাঞ্জাবের এই আসনেও ভোটগ্রহণ এবং গণনা হবে ২৪ অক্টোবর।