গেঞ্জিতে পাকিস্তানি পতাকা এঁকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যুবক, ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ল ভারতীয়রা!

ভারত-পাকিস্তান (IND vs PAK Asia Cup 2025) ক্রিকেট ম্যাচ নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, সেই সময় বেঙ্গালুরু (Bengaluru) শহরে এক অদ্ভুত ছবিকে কেন্দ্র করে চরম বিতর্ক সৃষ্টি হলো। বেঙ্গালুরুর রাস্তায় প্রকাশ্যে এক যুবককে পাকিস্তানের পতাকা আঁকা টিশার্ট পরে ঘুরে বেড়াতে দেখা যায়।
সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে ওই টিশার্টের নকশা। পাকিস্তানের পতাকা আঁকা সেই গেঞ্জিতে আবার ভারতের পতাকার গেরুয়া রংও দেখা যায়। ভারতের পতাকার রঙের সঙ্গে কেন পাকিস্তানের পতাকা মিশিয়ে আঁকা হলো এবং তা কেন ওই যুবক গায়ে চাপালেন, তা নিয়ে দ্রুত তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
বহু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন, ভারতে থেকে কেন পাকিস্তানের পতাকা পরা হচ্ছে? কেন পাকিস্তানের পতাকার ছবি ভারতের মাটিতে প্রকাশ্যে থাকবে? এই প্রশ্ন তুলে ওই যুবকের গ্রেফতারির দাবি জানানো হয়।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ বেঙ্গালুরু সিটি পুলিশ এবং ডিজিপি-কে ট্যাগ করে সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার জন্য আর্জি জানান। কেন এখনও ওই যুবককে গ্রেফতার হলেন না, তা নিয়েও একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত-পাকিস্তান ম্যাচের আবহে এই ঘটনাটি বেঙ্গালুরুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
What's happening in Bengaluru?
Take immediate necessary action @DgpKarnataka@BlrCityPolice@CPBlrpic.twitter.com/HReCOyLhtb https://t.co/0QrWkVknRt
— Nishkama_Karma (@Nishkama_Karma1) September 24, 2025