২৮টি বইয়ের লেখক, বিশ্বে নামী ব্যক্তিদের প্রশংসাপত্র! দিল্লির পলাতক ‘বাবা’ চৈতন্যনন্দের বিরুদ্ধে মারাত্মক যৌন হেনস্থার অভিযোগ!

২৮টি বইয়ের লেখক, বিশ্বে নামী ব্যক্তিদের প্রশংসাপত্র! দিল্লির পলাতক ‘বাবা’ চৈতন্যনন্দের বিরুদ্ধে মারাত্মক যৌন হেনস্থার অভিযোগ!

দিল্লির এক স্বঘোষিত ‘বাবা’র বিরুদ্ধে যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ ওঠায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বামী চৈতন্যনন্দ সরস্বতী (আগের নাম স্বামী পার্থসারথি) নামে পরিচিত ৬২ বছর বয়সী এই ‘গডম্যান’ বর্তমানে পলাতক। দিল্লি পুলিশের একাধিক টিম তাঁর খোঁজে জোর তল্লাশি অভিযান চালাচ্ছে।

আশ্চর্যজনকভাবে, এই ‘বাবা’-ই নাকি ২৮টি বইয়ের লেখক। তাঁর লেখা বইগুলি অনলাইনে বিভিন্ন ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়। শুধু তাই নয়, এই বইগুলিতে বিশ্বের বিখ্যাত, তাবড় ও প্রথিতযশা ব্যক্তিদের প্রশংসামূলক পর্যালোচনাও রয়েছে।

দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই স্বঘোষিত ‘গডম্যান’ চৈতন্যনন্দের বিরুদ্ধে ১৭ জন ছাত্রী মুখ খুলেছেন। অভিযোগ উঠেছে যে, তিনি ওই সংস্থায় পড়তে আসা আর্থিক ভাবে অনগ্রসর পরিবারের ছাত্রীদের, বিশেষ করে যাঁরা স্কলারশিপ নিয়ে পড়তে এসেছেন, তাঁদেরই নিশানা বানাতেন।

ছাত্রীদের অভিযোগ, ‘বাবা’ অশ্লীল ভাষায় মেসেজ করতেন এবং রাতবিরেতে নিজের ঘরে ডেকে পাঠাতেন। বিনামূল্যে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে তিনি ছাত্রীদের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাইতেন। ইতিমধ্যেই এই গুরুতর অভিযোগগুলি সামনে এনেছেন ১৭ জন ছাত্রী।

স্বঘোষিত এই ধর্মগুরু বর্তমানে পলাতক থাকলেও, দিল্লি পুলিশ তাঁর সমস্ত কুকীর্তির তদন্ত শুরু করেছে।