ট্রোলারদের চমকে দিলেন কুণাল ঘোষ! ফেসবুকের ‘গালি-সম্রাটদের’ খুঁজে বের করে সটান ফোন, তারপর যা বললেন!

ট্রোলারদের চমকে দিলেন কুণাল ঘোষ! ফেসবুকের ‘গালি-সম্রাটদের’ খুঁজে বের করে সটান ফোন, তারপর যা বললেন!

ফেসবুকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের পোস্ট ঘিরে নানান সময় নানান মত দেখা যায়। একদিকে যেমন তাঁর ‘ডাই হার্ট ফ্যান’-এর অভাব নেই, তেমনই অন্যদিকে কমেন্ট বক্স ভরে ওঠে গালিগালাজ ও কুকথায়! এবার সমাজমাধ্যমের এইসব ‘দুর্দান্ত সমালোচকদের’ খুঁজে বের করে সরাসরি ফোন করে পুজোর শুভেচ্ছা জানাচ্ছেন কুণাল ঘোষ।

নিজের এক্স (X) হ্যান্ডেলে (সাবেক টুইটার) সেই কথোপকথন পোস্টও করেছেন কুণাল। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “ফেসবুকে যারা দিনভর আমার পোস্টে থাকে, বিটকেল গালমন্দ করে, ভাবে আমি খুঁজে পাবো না, তাঁদের পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করছি।”

ফোন করে কী বলছেন কুণাল?
কুণাল ঘোষ তাঁর ফেসবুকের ট্রোলারদের একেবারে ঠিকুজি-কুষ্ঠী বের করে ফোনে ধরছেন। এদিন ডেবরার বাসিন্দা চন্দন দে-কে ফোন করে মিষ্টি গলায় কুণাল যে কথোপকথন শুরু করেন, তা অবাক করার মতো:

কুণাল: চন্দন বাবুর সঙ্গে কথা বলতাম।
চন্দন দে: হ্যাঁ বলুন। আমিই চন্দন বলছি।
কুণাল: আপনি আমার ফেসবুক প্রোফাইলে এত অ্যাক্টিভ থাকেন, তাই আলাপ করতে ফোন করলাম। আপনি তো বেলদায় থাকেন। পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করলাম।

স্বাভাবিকভাবেই ফোনের ওপারের কণ্ঠে তখন বিস্ময়! ঠিক সেই মুহূর্তেই কুণাল বলে ওঠেন, “আমার নাম কুণাল ঘোষ!” ফোনের ওপার থেকে তখন চন্দন দে যেন আকাশ থেকে পড়লেন!

কুণাল ঘোষের এই অভিনব উদ্যোগ সোশ্যাল মিডিয়ার এই যুগে একদিকে যেমন ট্রোলারদের চমকে দিয়েছে, তেমনই নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।