মোদির জন্মদিনে ভারতে এসেছে চিতা, ১ম দিন কি খাওয়ানো হলো তাদের? জেনেনিন

এই মুহূর্তে গোটা দেশের নজর নামিবিয়া থেকে আগত চিতা গুলির উপর। ভারতে এসে ওবান, ফ্রেডি ,সাসা, আশারা ভালোই রয়েছেন। গত রবিবার তাদের কাহান হয় জল। সাধারণত চিতা তিন দিন পর পর খায়। ভারতে আসার দু দিন আগে তাদের খাওয়ানো হয়েছিল মোষের মাংস।

রবিবার ভারতেও তাদের খেতে দেওয়া হয় মোষের মাংস। আর যে ঘেরা জায়গায় চিতা গুলিকে রাখা হয়েছে সেই জায়গায় ছাড়া হয়েছে চিতল হরিণ। এছাড়া জাতীয় উদ্যানেই রয়েছে স্পটেড ডিয়ার ,কৃষ্ণসার হরিণ ,নীল গাই ও বুনো শুয়োর।

কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , দক্ষিণ আফ্রিকা অথবা নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে ৫০টি চিতা ভারতে আনা হবে। এর মধ্যে অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হবে বলেও জানা গিয়েছে। মোদি সরকারের দাবি, ভারতের অরণ্যে হারিয়ে যাওয়া সেই চিতা ফেরানোর উদ্দেশ্যেই এ পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *