BIGBOSS-এর অফার পেলেন রূপঙ্কর, ‘না’ জানিয়েদিলেন গায়ক

সম্প্রতি বাংলার জাতীয় পুরুস্কার প্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচী বিতর্কিত টিভি শো বিগবসের ঘরে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি সেই ঘরে প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করার জন্য রাজি হননি।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রূপঙ্কর বাগচী জানিয়েছেন ‘আয়োজকের পক্ষ থেকে অফার পেয়েছিলাম। তিনমাস ঘরবন্দি অবস্থায় থাকতে হবে। পরিবারের সাথে কোনো যোগাযোগ থাকবে না, এমনটা ভাবা ভিশন চাপের। আর এই তিমাসেই রয়েছে বাংলাইর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো, কালী পুজো।

সম্প্রতি, বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে মৃত্যুতে বিতর্কে জড়িয়েছিলেন রূপঙ্কর বাগচি। তার রেশ কাটতে না কাটতেই আবার বিতর্কে জড়ান এ সঙ্গীতশিল্পী। তার বিরুদ্ধে উঠেছে গান চুরি অভিযোগ।তরুণ শিল্পী মনোরমা ঘোষাল কলকাতার একটি থানায় তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। শুধু রূপঙ্করই নয়, সঙ্গীত আয়োজক পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন মনোরমা।

মনোরমা অভিযোগে দাবি করেন, ২০২১ সালের নভেম্বরে তার সঙ্গে যোগাযোগ হয় পার্থ বন্দ্যোপাধ্যায়ের। যে গানটি নিয়ে অভিযোগ উঠেছে, সে গানটি হলো, ‘সাগর তুমি কেন ডাকো’। এ গানের প্রথম ঝলক প্রকাশিত হয় গত নভেম্বরে। সেই সময় প্রথম কিস্তিতেই ১০ টাকা মনোরমা দিয়েছিলেন পার্থকে। এরপর গত ১২ই ডিসেম্বর গানটি মুক্তি পায় ইউটিউবে। সেই সময় ২৮ হাজার টাকা দিয়ে ঐ গানটি পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে কিনেছিলেন বলে দাবি মনোরমার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *