তরোয়াল দিয়ে জয় করা হয়েছিল কামান! প্রথম বিশ্বযুদ্ধে ইসরায়েলকে মুক্ত করেছিল ভারতীয় সেনারা

প্রতি বছর ২৩শে সেপ্টেম্বর ভারতীয় সেনা ‘হাইফা দিবস’ পালন করে, যার সঙ্গে ভারতীয় সেনা এবং ইজরায়েলের স্বাধীনতার সংগ্রামের এক ঐতিহাসিক সম্পর্ক জড়িয়ে আছে। ১৯১৮ সালের ২৩শে সেপ্টেম্বর, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধরত ভারতীয় সেনারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত তুরস্ক ও জার্মান সেনাদের হাত থেকে হাইফা শহরটিকে মুক্ত করে।

এই যুদ্ধটি ছিল একটি অসম লড়াই। একদিকে ছিল মেশিনগান এবং কামান নিয়ে সজ্জিত তুরস্ক ও জার্মানির সৈন্যরা এবং অন্যদিকে ব্রিটিশদের হয়ে তিনটি ভারতীয় সেনাদল—যোধপুর ল্যান্সার্স, মহীশূর ল্যান্সার্স এবং হায়দ্রাবাদ ল্যান্সার্সের অশ্বারোহী সৈন্যরা, যারা মূলত তরোয়াল এবং বর্শা নিয়ে যুদ্ধ করছিল। ভারতীয় সৈন্যরা সাহসিকতার সঙ্গে আক্রমণ করে এবং তুরকি ও জার্মান সেনাদের হাইফা ছেড়ে পালাতে বাধ্য করে। এই অভিযানে প্রায় ৯০০ ভারতীয় সৈন্য প্রাণ হারান। আজও ইজরায়েলে তাঁদের স্মরণে স্মৃতিসৌধ রয়েছে।

আজও ইসরায়েলে এই দিনটিকে ‘হাইফা দিবস’ হিসেবে পালন করা হয় এবং এই শহরটি ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানায়।