শুরু নতুন জীবন! সালমানের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় প্রতি বছরই সালমান খানের হাত ধরে অভিষেক হয় নতুন মুখের। তারই প্রেক্ষিতে এবার সালমানের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিলের।

ইন্ডিয়া টুডে সূত্রে খবর, সালমানের আসন্ন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির অংশ হতে চলেছেন শেহনাজ গিল।

জানা গেছে, আগামী বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এই ছবিতে সালমানের সঙ্গে আরও দেখা যাবে পূজা হেগড়ে ও আয়ুশ শর্মাকে।

সূত্র বরাতে সংবাদে জানানো হয়েছে, শেহনাজ গিলও এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন। শেহনাজ গিল ইতিমধ্যেই ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র কাস্টে যোগ দিয়েছেন। ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে তার চরিত্র নিয়ে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর ১৩তম আসরের সুবাদে রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। এছাড়াও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার প্রেমের সম্পর্কের রসায়ন দর্শকদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে।

এর আগে বেশ কিছু পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন শেহনাজ। শেষবার তাকে রুপালি পর্দায় দেখা গিয়েছিল ‘হোঁসলা রাখ’ ছবিতে। দিলজিত দোসাঞ্জের নায়িকা হিসাবে এই ছবিতে কাজ করেচিলেন শেহনাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *