SPORTS: টেনিস কোর্টে রোজার ফেদেরারকে মিস করবেন মেসি, জানালেন মনের কথা

অবশেষে টেনিসের দীর্ঘ দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের অবসান হলো টেনিস লন কাপানো রজার ফেদেরারের। সদ্যই টেনিসকে বিদায় জানিয়েছেন এই টেনিস লিজেন্ড। তার এই বিদায়ে তাকে টেনিস কোর্টে মিস করবেন বলে জানিয়েছেন মেসি।
আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হতে যাচ্ছে তার সবশেষ এটিপি টুর্নামেন্ট। এরপর আর কোনো এটিপি ট্যুর কিংবা গ্র্যান্ড স্লামে লড়াই করতে দেখা যাবে না বিশ্বের তুমুল জনপ্রিয় এই ক্রীড়াবীদকে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিজের র‍্যাকেট তুলে রাখার। ফেদেরারের বিদায়ের ঘোষণা স্বাভাবিকভাবেই কাঁদিয়েছে বিশ্বব্যাপী তার কোটি ভক্তকে। দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগার পর তা থেকে সেরে উঠেই এই সিদ্ধান্ত জানালেন সুইস এই কিংবদন্তি ফেদেরার।

কেবল সাধারণ ভক্ত নয়, তার বিদায়ে ছুঁয়ে গেছে অনেক কিংবদন্তি ক্রীড়াবিদকেও। তাদের মধ্যে রয়েছেন ফুটবল ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম সেরা লিওনেল মেসি। টেনিস কোর্টের সবুজ ঘাসে ফেদেরারের দাপিয়ে বেড়ানো মিস করবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন এ জাদুকর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে মেসি লিখেছেন, ‘একজন জিনিয়াস, টেনিস ইতিহাসের অনন্য খেলোয়াড় এবং যেকোনো ক্রীড়াবিদের জন্য অনেক বড় উদাহরণ। আপনার জীবনের নতুন পর্যায়ের জন্য শুভকামনা। আমরা আপনাকে কোর্টে মিস করবো রজার ফেদেরার।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *