পাকিস্তানের শয়তানি থামছে না! সীমান্ত দিয়ে ভারতে ঢুকছিল বিপুল অস্ত্র, গ্রেফতার দুই দুষ্কৃতী

ফের সীমান্ত দিয়ে ভারতে অস্ত্র পাচারের বড়সড় চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের মদতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাচার করার সময় পঞ্জাব সীমান্তে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং পঞ্জাব পুলিশের বিশেষ অপারেশন সেল।

ধৃতদের কাছ থেকে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তা রীতিমতো উদ্বেগজনক। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ২৭টি অত্যাধুনিক পিস্তল, ৫৪টি ম্যাগাজিন এবং ৪৭০ রাউন্ড কার্তুজ। এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান ভারতে কেন আনা হচ্ছিল, তা জানতে জেরা শুরু করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা পাকিস্তানের ভূখণ্ড থেকে এই অস্ত্র ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করাচ্ছিল। রাতের অন্ধকারে সীমান্ত লাগোয়া গ্রামগুলির মধ্য দিয়ে এই অস্ত্র পাচার করা হতো। এই অস্ত্রের মূল লক্ষ্য ছিল ভারতে লুকিয়ে থাকা জঙ্গি বা নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত স্লিপার সেলের সদস্যরা। তাদের হাতে এই অস্ত্র পৌঁছে দেওয়াই ছিল অভিযুক্তদের প্রধান কাজ।

গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এর পেছনে পাকিস্তানের আর কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, সীমান্ত পেরিয়ে ভারতে অস্ত্র ও জঙ্গি পাঠানোর চক্রান্ত পাকিস্তান আজও চালিয়ে যাচ্ছে।