‘দ্য বেঙ্গল ফাইলস’,-বক্স অফিসে কত আয় করল, জেনেনিন কালেকশন রিপোর্ট?

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মুক্তি পাওয়া ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইতিহাসকে বিকৃত করে ভোটের আগে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছেন। যদিও এই ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি, ভারতের অন্যান্য রাজ্যে এটি ভালোই ব্যবসা করছে।

বক্স অফিসের আয়
প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, মুক্তির পর ছবিটি ষষ্ঠ দিনে প্রায় ৮৮ লাখ রুপি সংগ্রহ করেছে। সব মিলিয়ে ছবিটি এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৯.৮২ কোটি রুপি আয় করেছে।

বিতর্কিত ‘ফাইলস’ ট্রিলজির শেষ কিস্তি
‘দ্য বেঙ্গল ফাইলস’ হলো পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ‘ফাইলস’ ট্রিলজির শেষ কিস্তি। এর আগের দুটি ছবি ছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’, যে দুটিও মুক্তির পর ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

ছবিটির কাহিনী ১৯৪৭ সালের দেশভাগের পর পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর ঘটে যাওয়া নির্যাতনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলে নির্মাতাদের দাবি। এই ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসের মতো জনপ্রিয় অভিনেতারা অভিনয় করেছেন।