OMG! ১৫ জন স্ত্রী ও ১০৭ সন্তান, সংসারে মহাসুখী ডেভিডের ছবি ভাইরাল নেটদুনিয়ায়

১৫ জন স্ত্রী ডেভিডের। তার ঔরসে জন্ম নিয়েছে ১০৭ জন সন্তান! তবে এ ব্যক্তির দাবি, স্ত্রী ও সন্তানদের নিয়ে বেশ সুখেই দিন কাটাছে তার।
৬১ বছর বয়সী ডেভিড সাকায়ো কালুহানার বাড়ি পশ্চিম কেনিয়ায়। নিজেকে রাজা সলোমনের সঙ্গে তুলনা করেন তিনি। এ তুলনা কেবল তার জ্ঞানের জন্য নয়, পরিবারের আকারের জন্য!

ডেভিডকে নিয়ে তথ্যচিত্রও তৈরি হয়েছে। সম্প্রতি ভাইরাল সেই তথ্যচিত্রে দেখা গেছে, বিভিন্ন বয়সী স্ত্রীদের সঙ্গে বেশ জমিয়ে সংসার করছেন ডেভিড। স্ত্রীদের মধ্যেও রয়েছে বেশ ভালো সম্পর্ক।

কিন্তু কীভাবে ঘটল একাধিক স্ত্রীপ্রাপ্তি? ডেভিডের দাবি, পুরো কৃতিত্ব তার অপরিসীম জ্ঞানের! তিনি একজন ইতিহাসবিদ। বিস্তর ইতিহাসের পুঁথি আয়ত্ত করাই তার সাধনা। ফলে তার জ্ঞানের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ।

তিনি বলেন, তার মস্তিষ্ক সামলানো কোনো একজন মহিলার পক্ষে সম্ভব নয়। তাই তিনি একাধিক বিয়ে করেছেন। একজন মহিলার পক্ষে আমি একটু বেশিই স্মার্ট! তার এমন যুক্তিতে প্রতিবেশীরাও প্রতিবাদ করার সাহস রাখেন না। কারণ ডেভিডের আত্মবিশ্বাসী বক্তব্যে তারাও খানিক বিশ্বাসী।

ডেভিড জানান, স্ত্রীদের তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন—‘আরও আসছে!’ অর্থাৎ, ভবিষ্যতে তিনি আরও বিয়ে করবেন, তার আভাস স্ত্রীদের দিয়ে রেখেছেন।

সূত্র : আনন্দবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *