বিশেষ: জ্যাক মা-র জীবন বদলে দেওয়া ৪০টি উক্তি, জেনেনিয়ে হন অনুপ্রাণিত(১ম পর্ব)

জ্যাক মা ; আলিবাবা ফাউন্ডার পৃথিবীর সেরা উদ্যোক্তাদের একজন। ৪০ বিলিয়ন মার্কিন ডলার মোট সম্পদ নিয়ে চীন এর সেরা ধনী, এবং বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি তিনি। কিন্তু জ্যাক মা এর জীবনী ঘাঁটলে দেখা যায়, তিনি উঠে এসেছেন খুবই গরীব অবস্থা থেকে। শুধুমাত্র নিজের চেষ্টা, আত্মবিশ্বাস, মেধা আর শ্রম দিয়ে তিনি আজ এই পর্যায়ে। জ্যাক মার জীবন, দর্শন, ও উক্তি থেকে আমাদের সবারই কিছু না কিছু শেখার আছে। তাঁর কথা শোনার জন্য, তাঁর থেকে শেখার জন্য মুখিয়ে থাকে লাখ লাখ তরুণ উদ্যোক্তা। জ্যাক মার পরামর্শ ও উক্তি মেনে অনেকেই বদলে ফেলেছে তাদের জীবন। সব হতাশা আর দুরাবস্থাকে জয় করে ছিনিয়ে এনেছে সাফল্য।

আপনিও যাতে সেই পথে হাঁটতে পারেন, সেই কারণে আমরা আজ আপনার জন্য জ্যাক মার ৪০টি উক্তি দিয়ে এই লেখাটি সাজিয়েছি।

জ্যাক মার ৪০টি উক্তি:(১ম পর্ব)
০১. “যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে, আর সেই স্বপ্নের জন্য যদি মরতে রাজি থাকো, তবে টাকার অভাব কোনও বাধাই হবে না…”

০২. “আজকের দিনটি কঠিন, কাল হবে অন্ধকার; তারপর সূর্যকে উঠতেই হবে”

০৩. “যদি চেষ্টাই না করো, তবে কিভাবে বুঝবে যে, তুমি পারতে কি পারতে না?”

০৪. “যদি তুমি ৩৫ বছর বয়সেও গরিব থাকো, তবে তা শুধুই তোমার দোষ”

০৫. “সমস্যা আর অভিযোগ যেখানে যত বেশি, সেখানে সুযোগও তত বেশি”

০৬. “পৃথিবীকে বদলাতে চাইলে, আগে নিজেকে বদলাও”

০৭. “জীবনে একবার হলেও কোনওকিছুর জন্য মন প্রাণ উজাড় করে কাজ করো। নিজেকে বদলানোর চেষ্টা করো। এতে খারাপ কিছু হতেই পারে না”

০৮. “তরুণদের সাহায্য করুন। ছোটদের দেখে রাখুন। কারণ ছোটরা একদিন বড় হবে। তারা তাদের মনে আপনার বপন করা বীজ ধারণ করবে। আর যখন তারা বড় হবে, তারা এই পৃথিবীকে বদলে দেবে”

০৯. “আপনার মাঝে যে জিনিসটি থাকা সবচেয়ে জরুরী, তা হল ধৈর্য”

১০. “৩০ বছর বয়সের আগে একটি ছোট কোম্পানীতে কাজ করুন। সেখানে আপনি ধৈর্য ধরা ও স্বপ্ন দেখা শিখতে পারবেন”

১১. “যদি ৯টি খরগোশকে মাঠে চরতে দেখেন, এবং আপনার উদ্দেশ্য হয় তাদের মাঝে ১টি ধরা। তাহলে ১টির ওপরই মনযোগ দিন”

১২. “যতক্ষণ হাল না ছাড়ছেন, ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা আছে। হাল ছেড়ে দেয়াই সবচেয়ে বড় পরাজয়”

১৩. “তুমি কি বলেছ, তা পৃথিবী মনে রাখবে না। কিন্তু তোমার কাজকে চিরদিন মনে রাখবে”

১৪. “তুমি অনেক মানুষের চিন্তাকে কোনওভাবেই এক করতে পারবে না। কিন্তু তুমি একটি লক্ষ্যকে সবার লক্ষ্য বানাতে পারবে”

১৫. “তুমি অবশ্যই তোমার প্রতিযোগীর থেকে শিখবে। কিন্তু কখনওই কপি করতে যাবে না। কপি করেছ, কি মরেছ”

১৬. “একজন নেতাকে অবশ্যই স্বপ্নদর্শী হতে হবে। সেই সাথে, ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করার ক্ষমতা তার অনুসারীর চেয়ে বেশি হতে হবে”

১৭. “মনকে উন্নত করো, সংস্কৃতিকে উন্নত করো, নীতিকে উন্নত করো, আর অবশ্যই, জ্ঞানকে উন্নত করো।”

১৮. “অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল মানুষই হবে।”

১৯. “আমি কখনও ভাবিনি, আমার টাকা শুধুই আমার সম্পদ। এটা আসলে সবার সম্পদ।”

২০. “তুমি যদি ২১ শতককে জিততে চাও, তবে অবশ্যই তোমাকে অন্যদের উন্নতির জন্য কাজ করতে হবে । নিশ্চিত করো, যেন তারা তোমার চেয়েও ভালো হয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *