“মাত্র ৩০ দিনেই শেষ হবে…”-পুতিন ঘরে ফিরতেই রাশিয়ানদেড় জন্য বড় ঘোষণা চীনের

পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া এবং চীনের সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। এর অংশ হিসেবে এবার রাশিয়ার নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা চালু করল চিন। মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত রাশিয়ান পাসপোর্টধারীরা ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চিনে প্রবেশ করতে পারবেন।

ভিসা-মুক্ত ভ্রমণের কারণ ও সুবিধা
TASS সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও ​​জিয়াকুন এই ঘোষণা দিয়েছেন। এই নতুন নীতি রাশিয়ানদের ব্যবসা, পর্যটন, পারিবারিক পরিদর্শন বা শিক্ষাগত বিনিময়ের জন্য সুবিধা দেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চিনের এই পদক্ষেপ মস্কো এবং বেজিংয়ের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।

এই ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে বেজিং সফর করছিলেন। আলোচনা চলাকালীন, দুই নেতাই পশ্চিমা প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তাদের দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রশংসা করেন।

পর্যটন খাতে প্রভাব
রাশিয়ার ট্যুর অপারেটরদের সমিতি অনুমান করছে, নতুন এই নীতি কার্যকর হলে চিনে রাশিয়ার পর্যটন ৪০% পর্যন্ত বাড়তে পারে। রাশিয়ার সীমান্ত পরিষেবা থেকে জানা যায়, ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় দশ লক্ষেরও বেশি রাশিয়ান চিন ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি। এই পরিসংখ্যানই চিনকে রাশিয়ানদের জন্য পঞ্চম জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে।

২০২৩ সালে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে চিন আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে এবং বৈশ্বিক সম্পর্ক জোরদার করার জন্য ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার দিয়েছে।