হেলমেট ছাড়াই চলন্ত বাইকে রোমান্সে মত্ত প্রেমিক-প্রেমিকা! দৃশ্য দেখে গাড়ির যাত্রীদের মাথায় হাত, অতঃপর….

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য চলন্ত বাইকে স্টান্ট দেখাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন অনেকে। সম্প্রতি ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক প্রেমিক যুগলকে চলন্ত বাইকে বিপজ্জনকভাবে রোম্যান্স করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, এক তরুণী বাইকের তেলের ট্যাংকের ওপর মুখ করে বসে আছেন এবং বাইক চালক তাঁর প্রেমিককে জড়িয়ে ধরে আছেন। দুজনের কারওরই মাথায় হেলমেট ছিল না। পেছনের একটি গাড়ি থেকে এক যাত্রী এই দৃশ্যটি মোবাইলে রেকর্ড করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর ভিলাই নগর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। তদন্তের পর অভিযুক্ত বাইকচালক মানীশকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মানীশের বিরুদ্ধে মোটরযান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে জুন মাসে নয়ডার গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বাইকচালককে ট্রাফিক আইন ভাঙার জন্য ৫৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে কানপুরেও একটি এমন ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে এক যুগলকে চলন্ত বাইকে মুখোমুখি বসে রোম্যান্স করতে দেখা যায়। সেই ঘটনায় পুলিশ বাইকচালককে খুঁজে বের করে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

পুলিশ বারবার মানুষকে অনুরোধ করছে, শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য যেন কেউ নিজের এবং অন্যদের জীবন বিপদে না ফেলে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।