“পথ কুকুরকে যেখানে সেখানে খাবার দেওয়া যাবে না”- কুকুর নিয়ে ৫টি কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
August 22, 2025

এবার থেকে আর যেখানে-সেখানে রাস্তার কুকুরকে খাওয়ানো যাবে না। সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, বেওয়ারিশ কুকুরদের জন্য নির্দিষ্ট এলাকায় খাবারের ব্যবস্থা করতে হবে। এই নিয়ম না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের প্রধান নির্দেশিকা:
- নির্দিষ্ট জায়গা: প্রতিটি পৌরসভা বা শহরের ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরদের জন্য আলাদা খাবারের জায়গা তৈরি করতে হবে।
- রাস্তায় খাওয়ানো নিষিদ্ধ: সাধারণ মানুষ বা কোনো সংস্থা জনসমক্ষে, যেখানে-সেখানে কুকুরকে খাবার দিতে পারবে না। এই নিয়ম কেউ ভাঙলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
- টিকা ও আশ্রয়: আদালতের নির্দেশ অনুযায়ী, যে কুকুরদের জলাতঙ্ক আছে বা যারা খুব বেশি আক্রমণাত্মক, তাদের আলাদা আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। তবে যেসব কুকুরের টিকা এবং কৃমিনাশক দেওয়া হয়েছে, তাদের আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে।
- দত্তক নেওয়ার সুযোগ: কুকুরপ্রেমীরা চাইলে এই কুকুরদের দত্তক নিতে পারবেন। তবে দত্তক নিলে তাদের পুরো দায়িত্ব নিতে হবে এবং কুকুরটিকে আবার রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, সরকারি কর্মকর্তারা যখন এই নিয়ম কার্যকর করতে যাবেন, তখন কেউ তাতে বাধা দিতে পারবে না। এই রায় শুধু দিল্লি বা তার আশেপাশের এলাকার জন্য নয়, সারা দেশের জন্য প্রযোজ্য। আদালতের এই রায়ের ফলে রাস্তার কুকুরদের দেখভালের একটি নির্দিষ্ট নিয়ম তৈরি হলো এবং একই সঙ্গে জননিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেল।