অজ্ঞান করে একাধিকবার নির্যাতন, কেরলে গিয়ে গণধ*র্ষণের শিকার ১৭-র তরুণী! মারাত্মক অভিযোগ

কেরালার কোঝিকোড়ে এক ভয়াবহ ঘটনায় পশ্চিমবঙ্গের এক ১৭ বছর বয়সী পরিযায়ী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, কাজ থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয় এবং পরে অজ্ঞান করে একাধিকবার ধর্ষণ করা হয়। এই ঘটনায় ওই তরুণীর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে।
ঘটনার সূত্রপাত: কলকাতার মহেশতলা সন্তোষপুরের বাসিন্দা ওই তরুণী ছয় মাস আগে কেরালার রামানাটিউ এলাকায় তাঁর দাদু-দিদার কাছে গিয়েছিলেন। গত দেড় মাস আগে তিনি স্থানীয় একটি শপিংমলে কাজ শুরু করেন।
অপহৃত এবং নির্যাতিতা: গত ২০ আগস্ট, মেয়েটি কাজ থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজি করে এবং স্থানীয় ফেরোকা থানায় অভিযোগ দায়ের করে।
ফিরে আসে রক্তাক্ত অবস্থায়: প্রায় দেড় দিন পর মেয়েটি রক্তাক্ত এবং আহত অবস্থায় বাড়িতে ফিরে আসে। সে পরিবারকে জানায় যে, তাকে অপহরণ করা হয়েছিল। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি ঘরে প্রায় ২০ জন লোকের মাঝে দেখতে পায়। তাকে বারবার অজ্ঞান করে গণধর্ষণ করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
মেয়েটির পরিবারের পক্ষ থেকে ফেরোকা থানায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবারের অভিযোগ, তারা পরিযায়ী শ্রমিক বলেই এই ধরনের ভয়ংকর ঘটনার শিকার হতে হয়েছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যে, যারা কেরলে আটকে আছেন, তাঁদের যেন নিরাপদে ফিরিয়ে আনা হয়। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।