মেট্রোর উদ্বোধনে বঙ্গে PM মোদী, কোন রুটে, কবে থেকে যাত্রা শুরু? জেনেনিন বিস্তারিত

অবশেষে অপেক্ষার অবসান! আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য ৩টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন। এর ফলে শহরের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হলো। অফিসযাত্রীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।

উদ্বোধন হচ্ছে কোন কোন রুট?

  • ইয়েলো লাইন: নোয়াপাড়া থেকে জয় হিন্দ/বিমানবন্দর পর্যন্ত।
  • গ্রিন লাইন: শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। এর মাধ্যমে হাওড়া এবং শিয়ালদা যুক্ত হলো, যা এতদিন ছিল না।
  • অরেঞ্জ লাইন: বেলেঘাটা থেকে রুবি/হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত।

এই নতুন লাইনগুলো চালু হওয়ায় হাওড়া থেকে সল্টলেক এবং শিয়ালদা পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি

প্রধানমন্ত্রী আজ বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে যশোহর রোড মেট্রো স্টেশনে যান। সেখান থেকেই তিনি আনুষ্ঠানিক ভাবে নতুন এই রুটগুলির উদ্বোধন করেন। তিনি নিজে যশোহর রোড থেকে জয়হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত মেট্রোতে যাতায়াত করেন। এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি জনসভায় যোগ দেন।

অন্যান্য প্রকল্পের শিলান্যাস

মেট্রো ছাড়াও প্রধানমন্ত্রী প্রায় ৫২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এর মধ্যে ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাসও রয়েছে।

কবে থেকে সাধারণ যাত্রীরা মেট্রো ব্যবহার করতে পারবেন?

  • হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: আজ, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরিষেবা চালু হয়েছে। শনিবার থেকে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।
  • কবি সুভাষ-বেলেঘাটা: এই রুটে মেট্রো পরিষেবা শুরু হবে আগামী ২৫ তারিখ থেকে। সকাল ৮টা থেকে রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।
  • নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর: এই রুটে পরিষেবা শুরু হবে সোমবার থেকে। মেট্রো চলবে সকাল ৭টা ৫৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত।