এবার থেকে ১০০০ টাকার বদলে মিলবে ১৮০০! এই প্রকল্পে টাকা বাড়ালেন মমতা, নতুন খবর আপনার জন্য

সাধারণ মানুষের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকার একের পর এক নতুন প্রকল্প আনছে। এবার রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জয় জোহর’ প্রকল্পের পেনশন বাড়ানোর কথা জানালেন তিনি।

কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। সম্প্রতি নিউ টাউনের আদিবাসী ভবনে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি আরও বড় ঘোষণা করেন।

কত টাকা বাড়ছে?
মুখ্যমন্ত্রী জানান, ‘জয় জোহর’ প্রকল্পের আওতায় এতদিন যারা ১০০০ টাকা করে পেনশন পেতেন, এবার থেকে তাদের সেই পেনশন বাড়িয়ে ১৮০০ টাকা করা হবে। অর্থাৎ প্রতি মাসে আরও ৮০০ টাকা বেশি পাবেন উপভোক্তারা।

এছাড়াও, আদিবাসী শিক্ষার্থীদের জন্য আরও ৩১০টি নতুন হোস্টেল তৈরি করা হবে বলেও তিনি জানান।

দুয়ারে সরকার ও অন্যান্য সুবিধা
রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা অন্যান্য প্রকল্পের সুবিধা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় এলাকাতেই মানুষ সরকারি পরিষেবা নিতে পারেন। এর ফলে যারা সরকারি অফিসে যেতে পারেন না, তাদের জন্য খুব সুবিধা হয়েছে।