‘অমুসলিমকে বিয়ে করেছো কেন?’ ট্রোলারের কটাক্ষের সপাট জবাব নুসরাত জাহানের

২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে রাজকীয় বিয়ে সেরেছিলেন নুসরত জাহান। প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে যদিও তার সংসার বেশিদিন টেকেনি । দুই পৃথক ধর্মের মানুষ এই আইন অনুসারে বিয়ে করলে তবেই সেটি বৈধ বলে বিবেচ্য হয়। এই কারণেই এই বিয়ে গত বছর ভেঙে যায় তাদের সংসার।

পরবর্তীতে যশ দাশগুপ্তকে সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামী বলেই দাবি করেছেন নুসরত। যদিও তাঁদের বিয়ে নিয়ে প্রকাশ্যে কথা বলেননি এই তারকা জুটি। বালিগঞ্জের ফ্ল্যাটে যশের সঙ্গে লিভ ইন শুরু করেন।এমনকি তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। যার নাম ঈশান।

রবিবার রাতে ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে একটু আড্ডা দিলেন তাঁদের প্রিয় এনজে। #Askmeanything সেশনের আয়োজন করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান । সেখানে একদিকে যেমন ভালোবাসার মানুষদের তরফে শুভেচ্ছা পেলেন, তেমনই ট্রোলাররাও সুযোগ নিতে ছাড়েনি কটাক্ষ করবার।

আর সেখানেই একজন নুসরতকে প্রশ্ন করেন, ‘তুমি অমুসলিমদের বিয়ে করেছো কেন? নাকি তুমি মুসলমান বর পাওয়ার যোগ্য নও?’ ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন শুনেই নুসরাত ওই ভক্তকে সপাটে জবাব দিয়ে লেখেন, ‘তুমি ঠিক কোন গ্রহের প্রাণী? তুমি কি মানুষ…!’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *