কাকিমার সঙ্গে গোপন সম্পর্কের পর এবার তুতো বোনকে ধর্ষণ করে খুন করল যুবক, নেপথ্যে যে কারণ!

উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় এক ভয়ংকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। এক যুবক তার কাকিমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের দশ বছর পর তারই মেয়েকে, অর্থাৎ নিজের তুতো বোনকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করেছে। পুলিশ ইতিমধ্যেই ৩৩ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছিল রাখি পূর্ণিমার দিন। ঘটনার দিন সকালে ১৪ বছর বয়সী মেয়েটি তার দাদাকে রাখি পরায়। কিন্তু সেই রাতেই অভিযুক্ত দাদা মদ্যপান করে ঘুমন্ত বোনকে ধর্ষণ করে এবং তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর সে মৃতদেহটি এমনভাবে ঝুলিয়ে দেয় যাতে দেখে মনে হয় মেয়েটি আত্মহত্যা করেছে।
পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত যুবক তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। তার অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ বাড়ে। এরপর পুলিশ ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পায়। ফরেনসিক রিপোর্ট ও ময়নাতদন্তের পর জানা যায়, কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল। পুলিশি জেরার মুখে অভিযুক্ত তার অপরাধের কথা স্বীকার করে নেয়।
পুলিশের তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত যুবকের তার কাকিমার (মৃত কিশোরীর মা) সঙ্গে ১০ বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় এবং পরে যুবকের বিয়ে হয়ে যাওয়ায় সম্পর্কটি সাময়িকভাবে ভেঙে যায়। সেই পুরোনো ঘটনার সূত্র ধরেই এই নৃশংস অপরাধটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে।