বক্সঅফিসে ‘ধূমকেতু’-র ঝড়! দেব-শুভশ্রীর ছবি দ্বিতীয় দিনে কত কোটি আয় করল? জেনেনিন

বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে দেব ও শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ছবিটি গত ১৪ আগস্ট মুক্তি পায় এবং প্রথম দিনেই প্রায় ২.১০ কোটি টাকা আয় করে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়। এবার নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির দ্বিতীয় দিনে এই ছবির আয় আরও বেড়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটির দিনে ‘ধূমকেতু’ ৩.০২ কোটি টাকা আয় করেছে।
দীর্ঘ ১০ বছর পর দেব ও শুভশ্রীকে বড় পর্দায় একসঙ্গে দেখে দর্শকেরা উচ্ছ্বসিত। এই জুটি একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিল। তাদের ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদের পরেও এই ছবিতে তারা কাজ করেছিলেন, কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি মুক্তি পায়নি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকদের আগ্রহ এবং ভালোবাসার কারণে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শকেরা নস্টালজিয়ায় ভাসছেন এবং ছবিটি দেখতে সিনেমা হলগুলিতে ভিড় জমাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার ছুটির দিন থাকায় ছবির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই বক্স অফিস সাফল্য বাংলা চলচ্চিত্র জগতে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে।