জন্মদিনের কেক বিস্ফোরণে চাঞ্চল্য, আনন্দ মুহূর্তে বদলাল আতঙ্কে

সম্প্রতি এক জন্মদিনের অনুষ্ঠানে কেক বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক বন্ধুদের সঙ্গে সুইমিং পুল পার্টিতে জন্মদিন উদযাপন করছেন। আচমকা কেকটি মুখের কাছে নিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনাটি প্রথমে সবাইকে হতবাক করে দিলেও, পরে জানা যায় এটি একটি পূর্ব পরিকল্পিত রসিকতা ছিল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুবক তার হাতে একটি কেক এবং একটি রোস্ট করা স্টেক নিয়ে আনন্দ করছেন। হঠাৎ কেকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার মুখে লাগে। হতভম্ব যুবকটি কেকটি ছুঁড়ে ফেলে দেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরে তিনি চোখে হাত দিয়ে ঘষে সুইমিং পুলের দিকে দৌড়ে যান। ভিডিওতে তার বন্ধুদেরকে পেছনে হাসতে দেখা যায়, যা থেকে বোঝা যায় পুরো ঘটনাটিই একটি ঠাট্টা ছিল এবং কেউ যাতে আহত না হয়, সেভাবেই তা পরিকল্পনা করা হয়েছিল।

এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ এই ধরনের রসিকতাকে বিপজ্জনক বলে মনে করেছেন, আবার কেউ কেউ একে মজাদার বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা খুবই ভয়ানক, তার বড় ধরনের আঘাত লাগতে পারত।” আবার অন্য একজন মন্তব্য করেছেন, “পুরুষেরা কেন মেয়েদের থেকে আগে মারা যায়, তার আরেকটা প্রমাণ।”