BigNews: ১২ দিন ধরে চলবে পরীক্ষা, দেখেনিন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রুটিন

উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালুর পর এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ৮ই সেপ্টেম্বর থেকে মোট ১২ দিন ধরে এই পরীক্ষা চলবে। পরীক্ষার সময়সীমা এবং পূর্ণাঙ্গ রুটিন প্রকাশিত হয়েছে।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে ৮ই সেপ্টেম্বর এবং শেষ হবে ২২শে সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ, প্রতিটি পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিট।

পরীক্ষার দিন এবং বিষয়ভিত্তিক রুটিন:

  • ৮ই সেপ্টেম্বর: প্রথম ভাষার পরীক্ষা, যার মধ্যে রয়েছে বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, এবং পঞ্জাবি।
  • ৯ই সেপ্টেম্বর: বিভিন্ন ভোকেশনাল বিষয় যেমন হেলথ কেয়ার, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, টুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, অটোমোবাইল, অরগানাইজ়ড রিটেলিং, এগ্রিকালচার (এজিএলভি), পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ইলেকট্রনিক্স, ফুড প্রসেসিং, টেলিকম, বিউটি অ্যান্ড ওয়েলনেস।
  • ১০ই সেপ্টেম্বর: দ্বিতীয় ভাষার পরীক্ষা।
  • ১১ই সেপ্টেম্বর: অর্থনীতি, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অফ ওয়েলবিং এবং অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
  • ১২ই সেপ্টেম্বর: ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি এবং এডুকেশন।
  • ১৩ই সেপ্টেম্বর: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, পরিবেশ বিদ্যা, ভিজুয়াল আর্ট, মিউজিক।
  • ১৫ই সেপ্টেম্বর: মনোবিজ্ঞান, রাশি বিজ্ঞান, ইতিহাস এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অ্যাডাল্টিং।
  • ১৬ই সেপ্টেম্বর: ভূগোল, রসায়ন, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ।
  • ১৮ই সেপ্টেম্বর: ফিলোসফি।
  • ১৯ই সেপ্টেম্বর: অঙ্ক, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, এগ্রিকালচার, পার্সিয়ান, আরবি, সংস্কৃত।
  • ২০শে সেপ্টেম্বর: সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি।
  • ২২শে সেপ্টেম্বর: বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

এই নতুন সেমিস্টার পদ্ধতি ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হলেও, এটি তাদের শিক্ষাব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে বলে আশা করা হচ্ছে।