বিশেষ: মুরগির খামার রয়েছে? জেনেনিন মুরগির হিট স্ট্রোক প্রতিরোধের উপায়

গরমের সময় তাপমাত্রা বেশি হলে অনেক সময় খামারের মুরগি হিট স্টোকে আক্রান্ত হয়। এছাড়া ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে কম এবং বেশি বয়সী ব্রয়লার মুরগি মারা যায়। মুরগির হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে মৃত্যুহার কমানো যায়। জেনে নিন মুরগির হিট স্ট্রোকের লক্ষণ ও মৃত্যুহার কমানোর উপায়।

বেশি গরমে হিট স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার সময় বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। যেমন শ্বাস কষ্ট এবং হা করে জোরে জোরে শ্বাস নেয়। ঝুঁটি বিবর্ণ হবে। শরীর থেকে পাখা দূরে সরিয়ে রাখবে। ঝিমুনি ধরা, ডায়রিয়া এবং খিঁচুনিও হতে পারে। হার্ট অ্যাটাক করেও অনেক সময় মুরগি মারা যায়।

বেশি তাপমাত্রায় মুরগির মৃত্যুহার কমানোর কয়েকটি উপায় আছে। খামারে ঠান্ডা ও পরিষ্কার জলের ব্যবস্থা করতে হবে। জল ঠান্ডা করতে প্রয়োজনে বরফের টুকরো দিয়ে রাখতে পারেন। খামার ঘর পরিষ্কার পরিছন্ন রাখা জরুরি।

সূর্যের আলো যেন ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের সুযোগ করতে হবে। পর্দা সম্পূর্ণ খুলে ফেলতে হবে। যে পাশে রোদ যাবে সেদিকে টেনে লম্বা করে বারান্দার মতো করে রাখতে হবে। কিন্তু নামিয়ে রেখে রোদ ঠেকানো যাবে না। মুরগিকে দিনের শীতল সময়ে খাবার পরিবেশন করতে হবে। দুপুরে অতিরিক্ত গরমে খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে জলের পাত্র কখনই ফাঁকা রাখা যাবে না।

টিনের চালে চটের বস্তা ভিজিয়ে দিতে হবে। সিলিং ফ্যান ব্যবহারের চেয়ে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা ভালো। মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিতে হবে। মুরগির ইচ্ছা হলে জল পান করবে। মনে রাখতে হবে, এসময় বারবার মুরগিকে তুলে দিয়ে জল পান করাতে হবে। ভেটেরিনারিয়ান বা প্রাণীচিকিৎসকের পরামর্শে ভালো কোনো বিটেইন বা বিটেইনযুক্ত স্যালাইন বা ইলেক্ট্রোলাইট এবং ভিটামিন সি পরিবেশন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *