সাধ হয়েছিল চপ খাওয়ার, কামড় দিতেই আঁতকে উঠলেন তরুণী, যা দেখতে পেলেন…! জানলে শিউরে উঠবেন

খাবারের মধ্যে পোকামাকড় বা অস্বাস্থ্যকর জিনিস পাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এবার তেলেঙ্গানার মেহবুব নগর জেলায় এক ডিমের চপে মরা সাপ পাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শুধু ওই পরিবারই নয়, এলাকার মানুষও আতঙ্কিত।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শ্রীসৈলা নামে এক তরুণী তেলেঙ্গানার জদচরলা এলাকার একটি স্থানীয় বেকারি থেকে ডিমের চপ কিনেছিলেন। বাড়িতে ফিরে তিনি তাঁর সন্তানদের সঙ্গে চপটি খেতে বসেন। চপে কামড় দিতেই তিনি দেখেন যে চপের ভিতরে একটি ছোট মরা সাপ রয়েছে। এই দৃশ্য দেখে তাঁরা সবাই আঁতকে ওঠেন।
ঘটনার পর তরুণী সেই খাবার নিয়ে তৎক্ষণাৎ দোকানে ফিরে যান এবং অভিযোগ জানান। কিন্তু দোকানের মালিক অভিযোগটি অস্বীকার করেন এবং বিষয়টি নিয়ে কোনো গুরুত্ব দেননি। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী তাঁর পরিবারকে নিয়ে থানায় যান এবং খাবারের নমুনা সহ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। যদিও খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্য পরিবেশনের ঘটনা প্রায়শই ঘটে থাকে, কিন্তু একটি ডিমের চপের মধ্যে আস্ত সাপ পাওয়ার ঘটনাটি বিরল এবং অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের খাবার খেয়ে বিষক্রিয়ায় অনেকেই অসুস্থ হয়েছেন, এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু তারপরেও অনেক খাবারের দোকান এবং রেস্তোরাঁ কর্মীদের মধ্যে কোনো হেলদোল দেখা যায় না।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তর প্রদেশের কানপুরেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেখানকার একটি ধাবায় তন্দুরি রুটির মধ্যে একটি মরা টিকটিকি পাওয়া গিয়েছিল। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। কানপুর ফুড সেফটি ডিপার্টমেন্ট দ্রুত ধাবাটি সিল করে দেয়।
এই ধরনের ঘটনা খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসন এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।