৩০ বছরের বন্ধুত্বের ‘রক্তাক্ত’ পরিণতি! বন্ধু-স্ত্রীর পরকীয়া ধরতেই যা করল যুবক, জানলে শিউরে উঠবেন

স্ত্রীর সঙ্গে বন্ধুর পরকীয়া সম্পর্কের জেরে বেঙ্গালুরুতে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম বিজয় কুমার, যিনি তার দীর্ঘদিনের বন্ধু ধনঞ্জয় ওরফে জয়ের হাতে খুন হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার পর থেকেই অভিযুক্ত ধনঞ্জয় পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতের স্ত্রী আশাকেও জিজ্ঞাসাবাদ করছে।
বন্ধুর বাড়িতে অবাধ যাতায়াত
পুলিশ সূত্রে খবর, বিজয় কুমার এবং ধনঞ্জয় প্রায় ৩০ বছরের পুরনো বন্ধু ছিলেন। তাদের স্কুল, কলেজ এবং ছেলেবেলা একসঙ্গে কেটেছে। পরবর্তীতে তারা সুনকাডাকাট্টে এলাকায় একসঙ্গে বসবাস শুরু করেন। এক দশক আগে বিজয়ের সঙ্গে আশার বিয়ে হওয়ার পর দম্পতি কামাক্ষীপাল্যায় থাকতে শুরু করেন। বন্ধুত্বের কারণে ধনঞ্জয়ের বিজয়ের বাড়িতে অবাধ যাতায়াত ছিল।
পরকীয়ার জেরে অশান্তি
অভিযোগ উঠেছে যে, ধনঞ্জয়ের সঙ্গে বিজয়ের স্ত্রী আশার একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। বিজয় তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এবং তাদের একসঙ্গে থাকার ছবিও তার হাতে আসে। এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে চরম অশান্তি হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে বিজয় স্ত্রী ও পরিবারকে নিয়ে অন্যত্র চলে গেলেও আশা এবং ধনঞ্জয়ের সম্পর্ক বজায় ছিল বলে অভিযোগ।
খুনের ঘটনা ও তদন্ত
ঘটনার দিন বিজয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতেই ছিলেন। এরপর তিনি বাইরে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয় একটি নির্জন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধনঞ্জয় ও আশা মিলে বিজয়কে খুনের পরিকল্পনা করেছিল। ঘটনার পর থেকে ধনঞ্জয় পলাতক থাকলেও, আশাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ এই ঘটনাটিকে একটি পূর্বপরিকল্পিত খুন হিসেবে দেখছে এবং ধনঞ্জয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে।