১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিনের মেগা বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধ করাই মূল লক্ষ্য

ভারতের স্বাধীনতা দিবসের দিনই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে এক গুরুত্বপূর্ণ মেগা বৈঠক। আগামী ১৫ আগস্ট আলাস্কার অ্যাঙ্কারিজে মুখোমুখি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতেই এই পান্ডববর্জিত এলাকা বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের নিষেধাজ্ঞার কারণে পুতিনের বিদেশ সফর সীমাবদ্ধ। যেহেতু আলাস্কায় আন্তর্জাতিক আইন প্রযোজ্য নয়, তাই এটি বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।
প্রাথমিকভাবে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ক্রেমলিনে তিনটি প্রস্তাব দেন: প্রথমত, ইউক্রেনে ভূমি বিনিময় এবং মীমাংসার জন্য একটি স্থায়ী চুক্তি; দ্বিতীয়ত, ট্রাম্প নিজে ইউরোপ ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করবেন; এবং তৃতীয়ত, ট্রাম্প ক্রেমলিনে এসে পুতিন ও জেলেনস্কিকে পাশে নিয়ে সংঘর্ষ বিরতির ঘোষণা করবেন। পুতিন প্রথম দুটি প্রস্তাবে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আপত্তি তোলেন। যদিও পরবর্তীকালে তিনি ট্রাম্পের ইচ্ছাকেই মেনে নিচ্ছেন বলে জানা গেছে।
তবে সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, পুতিন নতুন একটি দাবি তুলেছেন—পুরো পশ্চিম ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া। ট্রাম্প এই প্রস্তাবে রাজি নন। ফলে বৈঠক হলেও সমাধানের সম্ভাবনা ক্ষীণ।
এর মধ্যে প্রাক্তন এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা চাঞ্চল্যকর দাবি করেছেন, পুতিনকে ডেকে পাঠালেও মার্কিন গোয়েন্দারা ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। এই খবর সামনে আসার পর বৈঠক ঘিরে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।