বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ভাইরাল ভিডিও, অভিষেকের সঙ্গে ঝগড়া হলে কি করেন ঐশ্বর্য,

গত এক বছরেরও বেশি সময় ধরে বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এই গুঞ্জনের মাঝেও দুজনই নিরব থেকেছেন। সম্প্রতি, তাঁদের একটি পুরনো টক শো-এর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে ঐশ্বর্য নিজেই তাঁদের দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।

কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’-তে ঐশ্বর্যকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে অভিষেকের সঙ্গে ঝগড়া হলে পরিস্থিতি কোন দিকে যায়। এই প্রশ্নের জবাবে পাশে বসা সিধু রসিকতা করে বলেন, “কী আর হবে, অভিষেকই তো সরি বলেন!” কিন্তু সিধুর এই মন্তব্যের পর ঐশ্বর্য রাই সবাইকে চমকে দিয়ে বলেন, “আমিই প্রত্যেকবার সরি বলি এবং ঝামেলা মিটিয়ে নিই।”

ঐশ্বর্যের এই উত্তরে কপিল শর্মা বিস্ময় প্রকাশ করে বলেন, “এত সুন্দর স্ত্রী এবং তিনিও সরি বলেন! এ তো ঈশ্বরের আশীর্বাদ!”

ঐশ্বর্য সবসময়ই তাঁর বিভিন্ন সাক্ষাৎকার এবং টকশোতে অভিষেককে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এমনকি মজার ছলেও তিনি কখনও স্বামীকে ছোট করেননি। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নিরব থেকে ঐশ্বর্য এবং অভিষেক প্রমাণ করে দিয়েছেন যে তাঁদের সম্পর্ক অটুট এবং তাঁরা ভালো আছেন। তাঁদের পরিবারে কোনো বিবাদ নেই, যা তাঁদের সম্পর্কের গভীরতাকে আরও শক্তিশালী করেছে।