রাস্তায় পড়েছিল একটা কালো প্লাস্টিক! খুলতেই হতবাক সেনারা, যা পাওয়া গেল, জানলে শিউরে উঠবেন

কর্ণাটকের তুমকুরু জেলার কোরাটাগেরের কোলালা গ্রামে এক মহিলার টুকরো টুকরো দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে রাস্তায় ফেলে রাখার এক হাড়হিম করা ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দেহের অংশগুলি বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগে ভরে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল। এই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, গত ৭ই আগস্ট পথচারীরা রাস্তার ধারে রাখা সাতটি প্লাস্টিকের ব্যাগে এক মহিলার দেহের অংশ দেখতে পান। খবর পেয়ে কোরাটাগেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এরপর ৮ই আগস্ট আরও সাতটি ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে দেহের অবশিষ্ট অংশ এবং মহিলার মাথা পাওয়া যায়।
তুমকুরুর পুলিশ সুপার অশোক কেভি শুক্রবার এই ঘটনায় একটি বিশেষ দল গঠন করে কোলালা গ্রাম এবং আশেপাশের এলাকায় তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন। পুলিশের ধারণা, মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে এবং তারপর দেহটি টুকরো টুকরো করে গাড়িতে করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে বাকি অংশগুলি খুঁজে পেতে অসুবিধা হচ্ছে।
পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং খুনিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে মহিলাকে কেন খুন করা হয়েছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা কারা, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এলাকায় তীব্র ভয় ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।