শ্রাবণ শেষ হওয়ার আগে ঘরে আনুন এই শিবলঙ্গ, সুখ-সমৃদ্ধি ভরে যাবে সংসারে!

শ্রাবণ মাসে শিবের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময়ে অনেকেই উপোস থেকে শিবলিঙ্গে জল ঢালেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র ও হিন্দুশাস্ত্র মতে, শ্রাবণ মাসে পারদের তৈরি শিবলিঙ্গ ঘরে এনে পূজা করলে তা অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে। এই শিবলিঙ্গ আর্থিক সংকট দূর করে সংসারে সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে।
কীভাবে প্রতিষ্ঠা করবেন?
পারদের তৈরি শিবলিঙ্গ সাধারণত আকারে ছোট হয় এবং অনলাইনে বা ঠাকুরের মূর্তি তৈরির দোকানে এটি পাওয়া যায়। এই শিবলিঙ্গ ঘরে এনে সঠিক নিয়ম মেনে প্রতিষ্ঠা করতে হয়।
১. একটি ছোট পাথর বাটির উপর পারদের শিবলিঙ্গটি স্থাপন করুন।
২. এরপর শিবলিঙ্গের ওপর সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন।
৩. প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান।
৪. ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গের সামনে মিষ্টি নিবেদন করুন।
৫. রাতে শোয়ার আগে শিবলিঙ্গটিকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
৬. কপালে হলুদ ও চন্দনের তিলক লাগিয়ে এবং শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করে প্রার্থনা করুন।
জ্যোতিষীরা মনে করেন, এই নিয়মগুলো মেনে চললে শিবের আশীর্বাদে সকল সমস্যার সমাধান হয় এবং পরিবারে ধন-সম্পদ ও শান্তি আসে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে এই পূজার্চনা করলে এর ফল দ্বিগুণ হয় বলে বিশ্বাস করা হয়।