সাতসকালে দিঘায় ধরা পড়ল বিশাল চেহারার ‘চিল শংকর মাছ’, মুহূর্তে ভিড় জমে সৈকত শহরে!

বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় এবার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে দুই টন ওজনের একটি বিশাল চিল শংকর মাছ। দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে এই দৈত্যাকার মাছটি দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। গত এপ্রিল মাসে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই দিঘার আকর্ষণ আরও বেড়েছে। এবার এই বিশাল মাছ ধরা পড়ার ঘটনায় পর্যটকদের উৎসাহ আরও বেড়ে গেছে।
মাছটি দেখতে ভিড় জমায় মানুষ
পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরটি নানা ধরনের মাছের জন্য সুপরিচিত। আজ সকালে এক মৎস্যজীবীর জালে এই বিশাল চিল শংকর মাছটি ধরা পড়ে। এরপর সেটি বিক্রির জন্য মৎস্য নিলাম কেন্দ্রে আনা হয়, যেখানে মাছটি নিলাম করা হয়। এত বড় আকারের মাছ দেখতে পর্যটকদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এর আগেও দিঘায় বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়েছে এবং তা দেখতে ভিড়ও জমেছে।
মৎস্য নিলামে বিক্রি হলো মাছটি
সকালে যখন মাছটি নিলাম কেন্দ্রে আনা হয়, তখন পর্যটকদের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। উৎসুক মানুষজন মাছটির সঙ্গে ছবি তোলা এবং ভিডিও করার জন্য ভিড় করেন। এরপর মাছটির নিলাম শুরু হয় এবং তা বিক্রি করা হয়।