বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! আসছে একাধিক টানা ছুটি, দেখেনিন তারিখগুলো

অগাস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত সরকারি কর্মীদের জন্য একাধিক ছুটি অপেক্ষা করছে। এই মাসগুলোতে রয়েছে বিভিন্ন উৎসব এবং তার সঙ্গে টানা ছুটি উপভোগ করার সুযোগ। ফলে এখন থেকেই ছুটির পরিকল্পনা করা যেতে পারে।

আগস্টে দীর্ঘ ছুটির সুযোগ
আগস্ট মাসে সরকারি কর্মীরা টানা ছুটির সুযোগ পাবেন। ৯ আগস্ট রাখি পূর্ণিমা, তবে এটি শনিবার হওয়ায় আলাদা করে ছুটি মিলবে না। তবে ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস) পড়েছে শুক্রবারে, তাই ওই দিন ছুটি থাকছে। পরদিন ১৬ আগস্ট শনিবার জন্মাষ্টমী, ফলে সরকারি ছুটি পাওয়া যাবে। ১৭ আগস্ট রবিবার, অর্থাৎ টানা তিন দিন ছুটি পাওয়া যাচ্ছে। এই টানা ছুটিতে কর্মব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে কোথাও ঘুরে আসা যেতে পারে।

পুজোয় দীর্ঘ ছুটি
এই বছর দুর্গাপূজা শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। শোনা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীরা ২৬ সেপ্টেম্বর (চতুর্থী) থেকেই ছুটি পেতে পারেন। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত টানা ছুটি থাকতে পারে। সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী, কোজাগরী লক্ষ্মীপূজা—সব মিলিয়ে প্রায় ১২ দিনের লম্বা ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কালীপুজো ও ভাইফোঁটাতেও ছুটি
এই বছর কালীপুজো ২০ অক্টোবর এবং ভাইফোঁটা ২৩ অক্টোবর। এই সময়ও সরকারি কর্মীরা প্রায় এক সপ্তাহের মতো ছুটি পেতে পারেন।

কিছু গুরুত্বপূর্ণ ছুটি রবিবারেই
চলতি বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি রবিবারে পড়েছে, যার ফলে কর্মীরা অতিরিক্ত ছুটি থেকে বঞ্চিত হয়েছেন। আগামী বছর ২০২৫-এও মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ আগস্ট), মহালয়া এবং মহাষষ্ঠী—সবই রবিবার পড়েছে। ফলে তখনো কর্মীরা অতিরিক্ত ছুটি পাবেন না।