OMG! রাজস্থানে ২৫টি পথ কুকুরকে গুলি করে খুন, দেখেনিন মর্মান্তিক ভিডিও

রাজস্থানের ঝুনঝুনু জেলায় এক ব্যক্তির বিরুদ্ধে মাত্র দুই দিনে ২৫টিরও বেশি পথকুকুরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নওয়ালগড় এলাকার কুমাবাস গ্রামের এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম শ্যোচাঁদ বাওয়ারিয়া, যাকে পুলিশ খুঁজছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শ্যোচাঁদ বাওয়ারিয়া কখনও হেঁটে, কখনও বাইকে করে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন এবং রাস্তায় কুকুর দেখলেই তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। গুলিবিদ্ধ কুকুরগুলো রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকছে। গত ২ এবং ৩ অগাস্ট অভিযুক্ত এই হত্যাকাণ্ড চালায় বলে জানা গেছে।

গ্রামের রাস্তায় ও মাঠে কুকুরের মৃতদেহ পড়ে থাকতে দেখার পর স্থানীয়রা পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশ সুপার ব্রিজেশ জ্যোতি উপাধ্যায় জানান, ৪ অগাস্ট ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পশুপ্রেমী এবং গ্রামবাসীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছে, যদিও স্থানীয়দের অভিযোগ এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।